শিরোনাম

ভোটের আগে ভোট

মো: রেজাউল করীম আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২১ ১০:৫৬ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরগুনার আমতলীর ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে
আওয়ামলীলীগ দলীয় প্রার্থী বাছাই করতে রবিবার সকাল ১০ টায় ১ নং গুলিশাখালী ইউনিয়ন
আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মো. নুরুল
ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড এম এ কাদের মিয়া, সাধারন সম্পাদক
পৌর মেয়র মো. মতিয়ার রহমান, জেলা আওয়ামীলীগ সহসভাপতি আলহাজ্ব মো. শাহজাহান কবির
, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আলহাজ্ব মো. নুরুল ইসলাম মিযা, সহসভাপতি মো.
মোতাহার উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামীরীগের সদস্য উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যাণ
আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা পরিষদ ভ্ধাসঢ়;ইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান
আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধাসহ উপজেলা যুবলী সভাপতি ও
সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী
সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ দলের অভ্যন্তরীণ দ্বন্দ সংঘাত নিরসনসহ দলীয় ঐক্য সুদৃঢ়করণ,গঠনতন্ত্র মোতাবেক
কাজ করা ও সরকারের উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরার আহবান জানান।
জনগণের আস্থা অর্জন ও নৌকার বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ
করার জন্য অহব্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ ।
বর্ধিত সভায় দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য ইউনিয়ন কমিটির ৬৫ জন ওর্য়াড
আওয়ামীলীগের ১৮ জন কাউন্সিলরা গোপন ভোট প্রদান করেন । ৮৩ জন ভোটারের মধ্যে বর্তমান

চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল ইসলাম মিয়া সর্বাধিক ভোট পেয়ে প্রথম হন। পৌর
যুবলীগের সহসভাপতি অ্যাড: এইচ এম মনিরুল ইসলাম মনি দ্বিতীয় হন . উপজেলা
যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সোবহান লিটন তৃতীয় হন ।
নির্বাচন কমিশন ঘোষিত আগামী ১১ এপ্রিল আমতলী ও ০৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন
অনুষ্ঠিত হবে। নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন ঠিক করতে উপজেলা আওয়ামীগের সভাপতি
অ্যাড : এম এ কাদের মিয়া ও সাধারন সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমানের তত্ত¡বধানে
উপজেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত ও সভার মাধ্যমে প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভার মাধ্যমে
দলীয় প্রার্থী বাছাই করে নৌকা প্রতীক দেয়ার জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন
বোর্ডের কাছে নাম পাঠানো হবে বলে জানান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন
সম্পাদক মো. মতিয়ার রহমান।