শিরোনাম
মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস
আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে
কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.১ মিনিটের সময় পুস্পস্তবক অর্পণ করেন আমতলী উপজেলা
প্রশাসনের পক্ষে ইউএনও আসাদুজ্জামান , সহকারী কমিশনার ভ’মি নিশাত তামান্না, উপজেলা
পরিষদের পক্ষে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান নারী ভাইস চেয়ারম্যান
তামান্না আফরোজ মনি উপজেলা আওয়ামীলীগের পক্ষে আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি
অ্যাড এম এ কাদের , সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী সার্কেলের
সহকারী পুলিশ সুপার সৈয়দ রবিউল ইসলাম, আমতলী পৌরসভার পক্ষে মেয়র মো. মতিয়ার রহমান ও
কাউন্সিলর বৃন্দ, আমতলী থানার পক্ষে অফিসার ইনচার্জ মো. শাহআলমসহ পুলিসের সকল
সদস্যবৃন্দ, আমতলী রিপোর্টাস ইউনিটির পক্ষে সভাপতি খান মতিয়ার রহমান সাধারন সম্পাদক
হায়াতুজ্জামান মিরা সদস্য সাইফুল্লাহ নাসির আমতলী সাংবাদিক ক্লাবের পক্ষে সভাপতি
দেওয়ান মস্তফা কবির সাধারন সম্পাদক মো. আবু সাইদ খোকন,সহভাপতি তোফজ্ঝেল হোসেন
তপু , নিয়াজ মোর্মেদ ইমন, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মামুনুর রশিদ রাতুল
,মো.মিজানুর রহমান মিজানসহ সাংবাদিক ক্লাবের সাংবাদিক বৃন্দ.
এছাড়া শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাত্রলীগ, যুবলীগ,
স্বেচ্ছা সেবকলীগ, আমতলী সরকারী কলেজ, বকুল নেছা মহিলা কলেজ, আমতলী সরকারী একে
হাইস্কুল, এমইউ বালক মাধ্যমিক বিদ্যালয়, এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ পৌরসভার সকল
সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহ। পুস্পস্তবক অর্পন শেষে শপথ বাক্য পাঠ করান উপজেলা
অঅওয়ামীলীগের তথ্য প্রচারও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম জুয়েল
তালুকদার প্রমূখ। সকাল ৯টায় উপজেলা উপজেলা প্রশাসনের পক্ষে হাতের লেখা
প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। সকাল দশটায় সাংবাদিক ক্লাবের
সভাপতি দেওয়ান মস্তফা কবিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. মো. আবু সাইদ
খোকনের সঞ্চনালয়ে শহীদদের আত্মার মাঘফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।