শিরোনাম
বরগুনার আমতলীতে ইসলামিক রিলিফ
বাংলাদেশ, শিশু অধিকার বিভাগের পরিচালনায় এতিম শিশুর মায়েদের নিয়ে গঠিত হয়েছে
এলাকাভিত্তিক স্বাবলম্ভী দল। মায়েদের অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা বিভিন্ন প্রকার
গবাদী পশু-পাখী পালন করে নিজেদের ও গ্রামের সকল মানুষের গবাদী পশু-পাখী নিরাপদ রাখার জন্য
আমতলী উপজেলা প্রাণী সম্পদ অফিসের সহায়তায় গত এক সপ্তাহ ধরে আমতলী সদর ইউনিয়নের
চলাভাংগা ও কড়াইবুনিয়া স্বাবলম্বী দল, হলুদিয়া ইউনিয়নের রাওগাও স্বাভলম্বী দল এবং
আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা স্বাভলম্বী দলের উদ্যোগে সংশ্লিষ্ট গ্রামের ৪শত
গরুকে তড়কা রোগ প্রতিরোধের জন্য বিনামূল্যে টিকা প্রদান করেছেন বুধবার টিকা প্রদান
কর্মসূচী সমাপ্ত হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং ইউনিয়ন পর্যায়ের নিয়োগপ্রাপ্ত ভ্যাকসিনেটরগনের
সহযোগিতায় টিকা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন ইসলামিক রিলিফ বাংলাদেশ
এর স্থানীয় প্রতিনিধিগন উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন। স্বাবলম্বী দলের নেতৃবৃন্দ গ্রামে
গরুর তালিকা তৈরি ও এলাকার মানুষকে গরুর টিকা প্রদানে উৎসাহিত করেছেন তারা।
তাদের এ কার্যক্রম উপজেলার সর্বত্র চালু করার জন্য ইসলামী রিলিফ বাংলাদেশের প্রতি আহবান
জানিয়েছেন উপজেলা বাসী।