শিরোনাম

আমতলীতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ আ: রশিদ খান এর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২১ ৩:০৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

আমতলী আঁচল ইন্টার ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ,আমতলী বন্দর মডেল সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক
ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ আ: রশিদ খান এর রুহের মাগফিরাত
কামনায় আঁচল ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে সোমবার বিকেল তিন টায় আবদুল্লাহ সুপার মার্কেট চত্বরে
কোরআন খানি,দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
আঁচল ইন্টারন্যাশনাল স্কুলের নির্বাহী পরিচালক,আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে মরহুমের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী
লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন ছজু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি
মোঃ মজিবুর রহমান, আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধাসহ বিভিন্ন
রাজনৈতিক,সামাজিক ও শিক্ষক নেতৃবৃন্দ।
অপর দিকে সকাল দশটায় আলহাজ্ব আবদুর রশিদ খান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্মৃতিচারণ ও দোয়া
অনুষ্ঠান শিক্ষক সমিতি আমতলী উপজেলা শাখার সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয়
সহসভাপতি একে এম জিল্লুর রহমানের সার্বিক সহযোগিতায় উপজেলা শিক্ষক সমিতি ভবনে অনুষ্ঠিত হয়েছে।