শিরোনাম
আমতলী পৌরসভায় সাধার মানুষ ও যানবাহন চলাচলের সমস্যার কারনে
ফুটপাতের উপর মালামাল সাইনবোর্ড বেড়া অপসারনের জন্য বৃহস্পতিবার পৌরসভা কর্তৃপক্ষ অভিযান
চালিয়েছেন। আমতলী পৌর শহরের সড়ক ও ফুটপাত দখল করে কোন পন্য না রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি
অনুরোধ জানিয়েছেন আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার
রহমান।
বৃহস্পতিবার সকালে পৌর মেয়র মো. মতিয়ার রহমানের নেতৃত্বে পৌর শহরের সকল সড়কের ফুটপাতের
উপর রাখা ব্যবসায়ীদের মালামাল অপসারন করে ফুটপাত দখল মুক্ত করেন। এসময় মেয়র মো. মতিয়ার রহমান
বলেন সড়ক ও ফুটপাত দখল করে মালামাল রেখে ব্যবসা করায় অহরহ দুর্ঘটনা ঘটছে এবং পৌর শহরের
সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। তাই পৌরশহরের সকল ব্যবসায়ীদের সড়কের এবং ফুটপাতের উপর কোন দ্রব্য
কোন পন্য না রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন। এসময় মেয়রের সাথে ছিলেন উপজেলা পরিষদ
ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো.মোতাহার উদ্দিন মৃধা,
গুলিশাখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল ইসলাম মিয়া , চাওড়া ইউপি চেয়ারম্যান মো.
আখতারুজ্জামান খান বাদল , আওয়ামীলীগ নেতা কামাল গাজী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মাহবুব
ইসলাম প্রমুখসহ পৌর কাউন্সিলর গন ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।