শিরোনাম

আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো: রেজাউল করীম আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২১ ৫:৩১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরগুনার আমতলীর গাজিপুর বন্দরের ৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন । গতকাল উপজেলা
প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিশাত তামান্নœা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।
জানাগেছে, উপজেলার গাজীপুর বন্দরে ১৯৭০ সালে উপজেলা ভুমি অফিস ৭ একর জমি বন্দর উন্নয়নের জন্য অধিগ্রহন করে। বন্দরের ব্যবসায়ীরা
দোকান ঘর নির্মাণের জন্য ১’শ ২৬ টি বন্দোবস্তের আবেদন করেন। উপজেলা ভুমি অফিস ৮৯ জন ব্যবসায়ীকে আধা শতাংশ করে ৪৪ .৫০ শতাংশ
জমি বন্দোবস্ত দিয়েছেন।
৬ একর সাড়ে ৫৫ শতাংশ জমি বে-দখল অবস্থায় পড়ে থাকে। ওই জমির কোন হদিস পাচ্ছেন না উপজেলা ভুমি অফিস। অভিযোগ রয়েছে স্থানীয়
প্রভাব শালীরা অবৈধভাবে দখলে রেখেছেন। এ ছাড়া সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে খাস জমি স্থানীয় ভুমি খেকোরা জোরপূর্বক দখল করে
ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ী নির্মাণ করেছেন। আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত তামান্না বলেন, গাজীপুর বন্দরের ০৫টি
অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারী খাস জমি উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে ওই বাজারের সকল সরকারী খাস জমিতে থাকা অবৈধ স্থাপনা
উচ্ছেদ করে জমি সরকারের দখলে নেয়া হবে।