শিরোনাম

মোহাম্মদপুরে বস্তিতে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২০ ১২:৩৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

রাজধানীর মোহাম্মদপুরে বাঁশবাড়ির বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল আহসান বলেন, প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নিয়ন্ত্রণের কাজে আরো তিনটি ইউনিট আসে। ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

আব্দুল মালেক নামে বস্তির এক বাসিন্দা জানান, বস্তিতে ৪০টির মতো ঘর ছিল, যার বেশির ভাগ ঘরই আগুনে পুড়ে গেছে।