শিরোনাম
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগরীর মালোপাড়া বিএনপি কার্যালয়ের সামনের সড়কে সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে এ সমাবেশ আয়োজন করে নগর বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সমাবেশ শুরুর দিকে সামনের সারিতে বসা নিয়ে বাকবিতণ্ডায় জড়ান নেতাকর্মীরা। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় উপস্থিত ছিলেন খোদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। মিনুসহ দলের সিনিয়র নেতারা দ্রুত পরিস্থিতি সামলে নেন। পরে সেই সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষে করে বিএনপি।
সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি ও সাবেক সিটিমেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ শীর্ষ নেতারা।