শিরোনাম

সাইকেল লেন থেকে উচ্ছেদ পুলিশ বক্স

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২০ ৫:৩০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সাইকেল লেন দখল করে থাকা পুলিশ বক্স উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (২৮ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউর সাইকেল লেন থেকে অবৈধ পার্কিং, দখল ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে ডিএনসিসি।

অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন এ অভিযানে নেতৃত্ব দেন।

এসময় মানিক মিয়া অ্যাভিনিউর উভয় পাশের সাইকেল লেন থেকে অবৈধ পার্কিং ও ভাসমান দোকান উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে একটি পুলিশ বক্সসহ প্রায় ৬০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলাকালে সঠিকভাবে মাস্ক পরিধান করার জন্য পথচারীকে উদ্বুদ্ধ করা হয়।