শিরোনাম

অর্ন্তবর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে বিল আকারে পেশ হবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

অন্তবর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে সংসদে পেশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আগামী সংসদ প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তবর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে যে ১৩৩ অধ্যাদেশ জারি করা হয়েছে তার প্রত্যেকটিই পেশ করা হবে।

নরসিংদীতে ধর্ষণের পর কিশোরীকে হত্যার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, চাঞ্চল্যকর নরসিংদীর ধর্ষণ মামলায় যারা জড়িত তাদের যদি কেউ আশ্রয় দেয়, তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে।

আসাদুজ্জামান বলেন, মামলারজট আমাদের দেশে একটা প্রকট সমস্যা। সেইটা নিরসন করতে যা যা করতে হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আমি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অবস্থায় যতটুকু তৎপর ছিলাম, এখানে তার থেকে এক ডিগ্রি বেশি হলেও তৎপরতা দেখতে পাবেন ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, রাশেদ খান প্রমুখ।