শিরোনাম

দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অব্যাহতির আবেদনপত্রে স্বাক্ষর করে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমকে জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন তিনি।

উল্লেখ্য, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ আগামী ২১ নভেম্বর শেষ হবে। এর আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করলেন।