শিরোনাম

মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওহাব খানের ৩৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বেইজ কমান্ডার ও বাবুগঞ্জ উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান শহীদ আবদুল ওহাব খানের ৩৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার ১৫ আগষ্ট  সকালে এ উপলক্ষে  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ওহাব খান স্মৃতি সংসদ,  তার সমাধিতে পুস্পস্তবক অপর্ণ, কোরআন খানি, আলোচনা সভা, মিলাদ ,মাহফিল ও দোয়া-মোনাজাতের আয়োজন করে।
এ-সময় উপস্থিত ছিলেন
তার স্ত্রী বিআরডিবির সাবেক  চেয়ারম্যান খালেদা ওহাব,
বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক খান,  বীর মুক্তিযোদ্ধা শামসুল হক জমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা
মোঃ শাহে আলম সিকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশিদ মাস্টার, আরো উপস্থিত ছিলেন মোঃ রুবেল সরকার, জব্বার ঢালী, আলমগীর হাওলাদার, কালু হাওলাদার, আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম প্রমুখসহ উপজেলার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহীদ আবদুল ওহাব খান মহান মুক্তিযুদ্ধে বরিশাল অঞ্চলের বেইজ কমান্ডার হিসেবে তার নেতৃত্বাধীন মুক্তিবাহিনী বিভিন্ন সম্মুখ সময়ে অসাধারন পারদর্শিতা প্রদর্শনে সক্ষম হন এবং যুদ্ধপরবর্তী সময়ে বাবুগঞ্জ উপজেলা পূর্নগঠনে অসামান্য অবদানের কারণে তাকে আধুনিক বাবুগঞ্জের রূপকার বলা হয়।

তিনি বাবুগঞ্জ উপজেলার নির্বাচিত প্রথম উপজেলা চেয়ারম্যান ছিলেন। উপজেলা পরিষদ চত্ত্বরসহ বাবুগঞ্জের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন ও মৎস্য চাষ করে তিনি বাবুগঞ্জ উপজেলায় কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। বিভিন্ন স্থানে তার নিজ হাতে লাগানো হাজার হাজার গাছ এখনো কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। উপজেলা চেয়ারম্যান থাকাকালে ১৯৮৯ সালের ১৫ আগস্ট বিকেলে উপজেলা চত্ত্বরে মহৎপ্রাণ এ কর্মবীর আততায়ীর গুলিতে শাহাদাৎ বরন করেন।