শিরোনাম

সাবেক বিচারপতি খাইরুল হক আমানত রক্ষা করেননি : জামায়াত আমির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

এ বি এম খাইরুল হক ফ্যাসিস্ট আমলে প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। নাহ, কোনোমতেই তিনি তার দায়িত্বের মর্যাদা উপলব্ধি করেননি এবং আমানত রক্ষা করেননি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এ বি এম খাইরুল হক ফ্যাসিস্ট আমলে প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। নাহ, কোনোমতেই তিনি তার দায়িত্বের মর্যাদা উপলব্ধি করেননি এবং আমানত রক্ষা করেননি।’

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে জামায়াত আমির এ কথা বলেন।

এদিন সকালে সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে। তার গ্রেফতারের পর পরই ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির ফেসবুকে আরো লেখেন, ‘এই মর্যাদাপূর্ণ চেয়ারে বসে ইতোপূর্বে কেউ দেশ ও জাতির এত বড় ক্ষতি করেনি। তার হঠকারী রায়ের মাধ্যমে রাজনৈতিক মাফিয়াদের হাতে গুম, খুন, লুণ্ঠনসহ সকল অপকর্মের লাইসেন্স ও হাতিয়ার তুলে দেয়া হয়েছিল।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘তাকে (বিচারপতি খাইরুল) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেরিতে হলেও পাকড়াও করেছে। জাতি এখন তার সুষ্ঠু বিচার এবং ন্যায্য শাস্তি দেখতে চায়। তার ক্ষেত্রে আমরা শুধু ন্যায়বিচারই প্রত্যাশা করি। ন্যায়বিচারেই তিনি ইতিহাসের শিক্ষণীয় শাস্তি পাওয়ার উপযুক্ত হবেন, এই আশাই রাখি।’