শিরোনাম

সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫ ৯:২২ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশ-ডিবি।

গোয়েন্দা পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রেজাউল করিম মল্লিক বলেন, মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা টিম রাত ১১টার দিকে তাকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

জানা গেছে, দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর আগে গত ২১ জানুয়ারি দুর্নীতির অভিযোগে ঢাকার লালমাটিয়ায় তার মালিকানাধীন ২ হাজার ৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একইসঙ্গে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়।