শিরোনাম

গভীর রাতে ভিপি নুরকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২০ ২:৩৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love
থানায় অভিযোগ দায়ের

মাঝ রাতে প্রাইভেটকার চাপা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরুকে হত্যাচেষ্টা চালানো হয়েছে। বুধবার দিনগত রাত ১১টার দিকে মালিবাগ এলাকায় তাকে বহনকারী মোটরসাইকেলটি দু দফা ধাক্কা দেওয়া হয়। হত্যার পরিকল্পনা কিছুটা বুঝতে পেরে নুর কৌশলী পদক্ষেপ নেওয়ায় তাদের মিশন ভেস্তে যায়। এবং পরিশেষে প্রাইভেটকারটি একটি বাসকে ধাক্কা দেয়। ফলে অল্পের জন্য এ দফা রক্ষা পেয়ে যান ভিপি নুর। এই ঘটনায় রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় নুর একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে নুর উল্লেখ করেন, রাত ১১টার দিকে তার বাড্ডার বাসায় ফেরার পথে মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ৩১-৬৫০৮) তাদের অনুসরণ করে তাড়া করতে থাকে। পরপর দুইবার প্রাইভেটকারটি নুরদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু মোটরসাইকেল চালক আমিনুল ইসলাম (২৪) কৌশলে প্রাইভেটকারের ধাক্কা এড়িয়ে যাওয়ায় ওই প্রাইভেটকারটি হাতিরঝিল থানাধীন ডিআইটি রোড আবুল হোটেলের সামনে একটি বাসকে সজোরে ধাক্কা দেয়।

অভিযোগে বলা হয়, বাসের সাথে ধাক্কা দেওয়ার পরে প্রাইভেটকারটির চালক গাড়িটিকে কিছুটা পিছনের দিকে নিয়ে পুনরায় নুরদের মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। তবে ইতোমধ্যে স্থানীয় জনসাধারণ এগিয়ে আসলে প্রাইভেটকারটি ইউটার্ন নিয়ে চলে যায়।

নুর বলেন, ঘটনা সংঘটনের সময় তিনি মোটরসাইকেলে না থেকে পাশের অন্য একটি গাড়িতে ছিলেন। তার সহযোগী শাকিল উজ্জামান এবং মো. সোহরাব হোসেন পিছনের আরেকটি গাড়িতে থেকে ঘটনাটি প্রত্যক্ষ করেন। হত্যার উদ্দেশে এমনটা করা হয়েছে দাবি করে নুরুল হক নুর বলেন, গাড়িচাপা দিয়ে আমাকে হত্যার উদ্দেশে ঘটনাটি ঘটিয়েছে, এমনটি অনুমান করতে পেরেছি। ঘটনার বিষয়ে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি আমার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।’