শিরোনাম

তাপমাত্রা কমার ব্যাপারে যা জানালো আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন ধরে কোথাও মৃদু, কোথাও মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী সোমবার (২৮ এপ্রিল) থেকে বৃষ্টিপাত বেড়ে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, সোমবার রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে শনিবার (২৬ এপ্রিল) রাজশাহী বিভাগসহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। শনিবার সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ (শনিবার) রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।