শিরোনাম

মার্কিন শুল্কারোপ: অর্থ উপদেষ্টা বললেন সামাল দেওয়া কঠিন নয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ওপর ট্রাম্প প্রশাসন যে শুল্কারোপ করেছে, তা সামাল দেওয়া খুব বেশি কঠিন হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, এবার মানুষ ভালোভাবে ঈদ কাটিয়েছে। মার্চ মাসে ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এতে রিজার্ভও বেড়েছে।

তিনি বলেন, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে বালাদেশি পণ্য প্রবেশের ওপর যে শুল্ক আরোপ করেছে, সেটি সামলে নেয়া খুব বেশি কঠিন হবে না। ট্রাম্প প্রশাসনের নতুন এই শুল্কনীতিতে বড় কোনো প্রভাব পড়বে না।