শিরোনাম

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা টু ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে মাওনা থেকে সিএনজি যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্য রওনা দিলে উপজেলার নামাশুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইট ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ওবায়দুল, অজ্ঞাত এক নারী (৫৬) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০) নিহত হন। গুরুতর আহত হন একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, তাৎক্ষণিকভাবে অটোরিকশা চালকের পরিচয় জানা গেলেও বাকিদের নাম জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।