শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর কোতোয়ালি উত্তর থানার রমজানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
থানা আমীর অধ্যাপক মোঃ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে থানা সেক্রেটারি জাবের হাসান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মু. বাবর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, চরকাউয়া আহমাদিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে কুরআন নাজিলের জন্য মাহে রমজানের এতো মর্যাদা সেই কুরআনের সমাজ প্রতিষ্ঠায় আমাদের নিজেদেরকে উৎসর্গ করতে হবে এবং ভঙ্গুর অর্থনীতিকে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানার নায়েবে আমীর অধ্যাপক গোলাম গোফরান, সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহাঙ্গীর কবির ও ওয়ার্ড সভাপতিবৃন্দ।