শিরোনাম

জেল থেকে পালিয়েছেন আবরার হত্যার ফাঁসির আসামি জেমি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৯:০৪ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়ে গেছেন। গত ৫ আগস্টের পরে এ ঘটনা ঘটলেও ৬ মাস পর আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি জানানো হয়েছে বলে দাবি করেছেন আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ।

সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসে আবরার ফাইয়াজ লিখেছেন, ‘আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি ৫ আগস্টের পর জেলখানা থেকে পালিয়ে গেছে। তবে আমাদের আজকে জানানো হয়েছে, যখন তার আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেননি।’

তিনি আরও জানান, ‘ফাঁসির আসামি কনডেমন সেলে থাকার কথা, তাহলে সে পালাল কীভাবে? এবং পালানোর পরও বিষয়টি প্রকাশ না হওয়া থেকেই প্রমাণিত হয়, তাকে ধরতে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এর আগেও আরও তিনজন আসামি পালিয়ে গেছে।’

এদিকে, রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানিয়েছে, মুনতাসির আল জেমি গত ৬ আগস্ট কারাগার থেকে পালিয়ে গেছেন।