শিরোনাম

গাজীপুরে ৪০ আ.লীগ নেতাকর্মী আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

অপারেশন ডেভিল হান্ট

সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর সমন্বয়ে দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এ অপারেশনে গাজীপুরের পাঁচটি থানায় রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে আটক করেছে গাজীপুর জেলা পুলিশ।

রোববার (( ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

তিনি বলেন, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন।

তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানানো হয়নি।

এদিকে রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। তবে তাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত আটক বা গ্রেপ্তারের কোনো তথ্য জানানো হয়নি।