শিরোনাম

জাতীয় ক্বিরাত প্রতিযোগিতার রিয়ালিটি শো আমান সিম “সাওতুল কুরআন” সিজন’১০ বরিশাল বিভাগীয় অডিশন সম্পন্ন।

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫ ১১:১৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

জাতীয় ক্বিরাত প্রতিযোগিতার রিয়ালিটি শো আমান সিম “সাওতুল কুরআন” সিজন’১০ বরিশাল বিভাগীয় অডিশন সম্পন্ হয়েছে।

৯ জানুয়ারি,বৃহস্পতিবার,বরিশাল প্রেসক্লাব হল রুমে এসএ টিভিতে পবিত্র মাহে রমজানে প্রচারিত ক্বিরাত প্রতিযোগিতার রিয়েলিটি শো সাওতুল কুরআন সিজন-১০ প্রতিযোগিতার বরিশাল বিভাগীয় অডিশন সম্পন্ন হয়।

বরিশাল জোন পরিচালক শিল্পী সাইফুল ইসলাম সাঈফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহদী হাসান মিঠু , সিনিয়র ম্যানেজার আমান সিমেন্ট বরিশাল ডিভিশন।

প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ আবুজর গিফারী, সহকারী বিচারক ছিলেন ক্বারী হাফেজ আবুল হাসান। এছাড়া অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন ছিলেন এনামুল হক সিব্বির,মোঃ আব্দুল্লাহ, ইব্রাহিম খলিল প্রমূখ।

প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে দুজনকে ইয়েস এবং চারজনকে ওয়েটিং কার্ড প্রদান করা হয়। ইয়েস কার্ড প্রাপ্ত প্রতিযোগী মোসা: আফসানা এবং রাশেদুল ইসলাম। ওয়েটিং কার্ড প্রাপ্ত প্রতিযোগিরা হলেন মোহাম্মদ রাজীন সালেহ মোসা: সামিয়া,মোঃ আব্দুল্লাহ ও মোহাম্মদ মোহিবুল্লাহ।