শিরোনাম

বাবুগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও ফারুক আহমেদ

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশাল বাবুগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ ।

রবিবার ৫ জানুয়ারি  বাবুগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে পাওয়া  কম্বল,বাবুগঞ্জ থানার গ্রাম পুলিশ ও বেদে পল্লীর শীতার্ত পরিবারের মাঝে বিতরণ করেন।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দ করা কম্বল যথাযথভাবে বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, ক্রমশই বাড়ছে শীতের তীব্রতা। স্বল্প আয়ের মানুষ এই শীতে পড়েছে চরম বিপাকে। দিন আনে দিন খায় তাদের অবস্থা আরো করুণ। তাই চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুস্থদের মাঝে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে  কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে।

যাহা যথাযথভাবে  ইতোমধ্যে জরুরি ভিত্তিতে দুস্থদের মাঝে বিতরণ চলছে ।
দুপুরে বাবুগঞ্জ থানার গ্রাম পুলিশ ও বেদে পল্লীর শীতার্ত পরিবারের  মাঝে কম্বল বিতনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী কাজী এনামুল হক, বাবুগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আমিনুল ইসলামসহ আরো ব্যক্তিবর্গ।