শিরোনাম

তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিলের আদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০০৭ সালে রাজধানীর কাফরুল থানায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা চারটি মামলা বাতিলের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৩ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ মামলাগুলো বাতিলের আদেশ দেন।

আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

এর আগে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয় বলে জানান আইনজীবীরা।