শিরোনাম

ফ্যাসিবাদের সহায়ক বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ফ্যাসিবাদী সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করা বিচারপতিদের বিষয়ে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (৯ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

ড. আসিফ নজরুল বলেন, আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। আদালত পুনর্গঠিত হলে বিচারের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া, সেটি শুরু হবে।

শেখ হাসিনা কোথায় আছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শেখ হাসিনা কোথায় আছেন আমার জানার কথা না; বিচারের কোনো পর্যায়ে তাকে ফেরানো প্রয়োজন হলে তখন ব্যবস্থা নেবো।