শিরোনাম

দাগনভূঞায় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে প্রাণ গেল দুই শিশুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ফেনীর দাগনভূঞায় খেলতে গিয়ে মাঠে পড়ে থাকা বিদ্যুতের ছেড়া তারে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল চাচাতো ভাই-বোন দুই শিশুর।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলাধীন জায়লস্কর ইউনিয়নের পশ্চিম ধর্মপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, পশ্চিম ধর্মপুর গ্রামের আমিন উল্লাহ মৌলিভী বাড়ির আলা উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম নিলয় (৫) ও একই বাড়ির ছালাহ উদ্দিনের মেয়ে নাজিফা আক্তার (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে খেলতে গিয়ে মাঠে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেড়া তারে বিদ্যুতায়িত হয় শিশু দুটি। পরে স্থানীয়রা উদ্ধার করে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো: ফজলুর রহমান নয়া দিগন্তকে বলেন, ‘আমরা বিষয়টি অবগত হয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হবে। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কারো গাফিলতির প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’