শিরোনাম

জাতিসংঘ সফরে ছোট প্রতিনিধি দল সঙ্গে নিবেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪ ১০:৫২ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে একটি ছোটো প্রতিনিধিদল নিয়ে নিউইয়র্কে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এটি ড. মুহাম্মদ ইউনূসের প্রথম বিদেশ সফর।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তৌহিদ হোসেন বলেন, যাদের কাজ আছে শুধু তাদের একটি ছোট বহর নিয়ে সেখানে যাবেন প্রধান উপদেষ্টা। মোটামুটি একটা ছোট প্রতিনিধিদল যাবে। আমরা বিশাল প্রতিনিধিদল নিয়ে যাব না এবং উনি যত কত সময়ে কাজ শেষ করতে পারবেন, সেই চেষ্টাই করবেন। যাওয়া-আসার সময় মিলিয়ে এক সপ্তাহের বেশি না।

প্রতিনিধিদলে কারা থাকছেন এবং সংখ্যাটা কত হতে পারে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা এখনো চূড়ান্ত হয়নি। তবে একটা ছোট প্রতিনিধিদল যাবে, খুব বড় না। যাদের প্রয়োজন আছে শুধু তারাই যাবে।