শিরোনাম

প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে হাইকোর্ট ঘেরাও

অনলাইন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪ ১১:২২ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতিকে স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানালেও তাতে সাড়া না দেয়ায় এবার হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভে নেমেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আজ শনিবার (১০ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এক বার্তায় সবাইকে দ্রুত কার্জন হলের গেটে জমায়েত হতে বলেন ছাত্র নেতারা।

ঘোষণার পর থেকেই বেলা ১১টার পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেছেন।

এর আগে অন্তর্বর্তীকালীন নতুন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ শনিবার সকাল নয়টার দিকে তার নিজস্ব ফেসবুক স্ট্যাটাসে ছাত্র জমায়েতর ডাক দেন। তিনি প্রধান বিচারপতির হঠাৎ করেই ‘ফুল কোর্ট মিটিং’ আহ্বানকে পরাজিত শক্তির ষড়যন্ত্র বলে মত দিয়েছেন।