শিরোনাম

সিরাজগঞ্জে থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশকে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে হাজার হাজার দুবৃত্তকারী লাঠি-সোটা নিয়ে এনায়েতপুর থানার দিকে আসতে থাকে। পরে একত্রিত হয়ে হাজার হাজার আন্দোলনকারী একযোগে থানায় হামলা চালায়।

এ সময় আন্দোলনকারীদের হাতে লোঠার রড, লাঠিসোটা ও দেশিয় অস্ত্র ছিল। তারা সেখানে সাংবাদিকসহ আশেপাশে কাউকে ভিড়তে দেয়নি। থানায় ঢুকেই তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

এতে ১৩ পুলিশ সদস্য নিহত হয়। এত সংখ্যক পুলিশ সদস্য নিহতের ঘটনায় পুরো এনায়েত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক আরো বলেন, ‘পুলিশ যথেষ্ট ধৈর্য্যের পরিচয় দিয়েছে। মধ্যযুগীয় কায়দায় যেভাবে থানায় ঢুকে পিটিয়ে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আমরা এ বিষয়ে কঠোর আইনগত পদক্ষেপ নিবো।