শিরোনাম

বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৪৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৪ ৭:০০ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সংবাদিকদের ৪৩ জনের মৃত্যুর তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। পরে পুলিশের মহাপরিদর্শক জানিয়েছেন রাজারবাগ পুলিশ হাসপাতালে আরও ১ জন নিহত হয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নিহতদের মধ্যে ১০ জন মারা যান শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে, ঢাকা মেডিকেলে মারা যান ৩৩ জন। অচেতন অবস্থায় ভবন থেকে উদ্ধার করা হয়েছে ৪২ জনকে। এছাড়া বহুতল ভবন থেকে ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ মহা পরিদর্শক

মন্ত্রী আরও জানান, এখনো ২২ জনকে নিয়ে তারা শঙ্কায়। তাদের সবার কণ্ঠনালী পুড়ে গেছে।

আজ বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।