শিরোনাম

লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১ ৫:১২ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বেড়েছে লঞ্চের ভাড়া। সোমবার (৮ নভেম্বর) ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, লঞ্চের ভাড়া প্রতি কিলোমিটারে ৬০ পয়সা বেড়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহা. আমিনুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ৬০ পয়সা বৃদ্ধি করে ২ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ৬০ পয়সা বৃদ্ধি করে ২ টাকা নির্ধারণ করা হয়েছে।

জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা নির্ধারণ করা হলো।

সোমবার থেকেই নতুন ভাড়া কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।