শিরোনাম
বরিশাল ব্লাড ডোনার্স এসোসিয়েশন (বিবিডিএ) এর সেচ্ছাসেবীরা বিভিন্ন কর্মসূচীর মাধ্যম মানবিক কাজ করে যাচ্ছে, এরই ধারাবাহিকতায় আজ বাবুগঞ্জ উপজেলার রাহুতকাঠি বাজার এবং উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে জনসাধারণের মাঝে করোনায় সচেতনতা সৃষ্টির লহ্ম্যে প্রচারনা ও বিনামূল্যে সুরক্ষা সামগ্রী বিতরন করেন। সুরক্ষা সামগ্রীর মধ্যে মাস্ক, হাত জীবানু মুক্তকরন স্যানিটাইজার এবং সংগঠনের ভিজিটিং কার্ড বিতরণ করা হয়। এসময় অত্র সংগঠনের কর্ণধার বলেন ব্যক্তি প্রচার নয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই তারা সবসময় মানবিক কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও তাদের এ কল্যানমূলক কাজের ধারা অব্যাহত থাকবে ।
উল্লেখ্য, বরিশাল ব্লাড ডোনারস এসোসিয়েশন (বিবিডিএ) বৃহত্তর বরিশালে অসুস্থ রোগীদের বিনামূল্যে রক্ত দানের একটি বৃহত্তর প্লাটফর্ম ।
