শিরোনাম

বরিশালে হঠাৎ শীতের প্রকোপ

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২০ ১২:৪৫ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love
শীতের কাপড়ের বাজারে উপচে পড়া ভীড়

শীতের প্রকোপ গ্রামাঞ্চলের তুলনায় শহুরে পরিবেশে  প্রভাব কম হলেও কিছুটা শীতের আগমনী বার্তা অনুভব করছে বরিশালবাসীও। নগর জুড়ে ধীরে ধীরে শীতের আমেজ বৃদ্ধি পাওয়ায় গরম কাপড়ের বাজারেও বেশ জমজমাট বেচাকেনা চলছে। ইতোমধ্যেই জমে উঠেছে নগরীর ফুটপাতের শীতের কাপড়ের বাজার।

বরিশাল সহ সারাদেশে হঠাত শীতের প্রকোপ বাড়ায় সাধারন মানুষের জীবন যাত্রায় নেতিবাচক প্রভাব পড়ে । বিশেষ করে নিম্নবিত্তের জীবন যাপনে পড়ে মারাত্নক নেতিবাচক প্রভাব । সরে জমিনে ঘুরে দেখা যায়, জেলা পরিষদের সামনের ফুটপথ, মহসিন মার্কেটের সামনের ফুটপথ, সিটি কর্পোরেশনের সামনের ফুটপথ, সিটি মার্কেট, গীর্জা মহল্লা, চকবাজার ছিল ব্যাপক ক্রেতা সমাগম । তবে তুলনামূলক কম দামের নতুন-পূরাতন গরম পোশাকের অস্তায়ী হকারদের সামনে ছিল উপচে পড়া ভীড় । দু একজন আগত ক্রেতার সাথে কথা বলে জানা গেল পোশাকের দাম স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি । কারন হিসেবে বিক্রেতারা জানান, কোভিড করোনার কারনে দেশের বাহির থেকে প্রতি বছরের ন্যয় পূরাতন পোশাকের আমদানি  নিয়মিত না হওয়ায় বাজার কিছুটা চড়া । তবে কিছুদিনের মধ্যে  আমদানি স্বাভাবিক হলে দাম কমে আসবে বলে আশা ক্রেতা সাধারণের।

আবহাওয়া অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এইমাসের শেষের দিকে আরো বাড়তে পারে শীতের প্রকোপ। এছাড়াও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়ার সম্ভাবনার কথাও জানানো হয়।