শিরোনাম

বাবুগঞ্জে ৯ কেজি গাঁজা ও ১১০পিচ ইয়াবাসহ গ্রেফতার-১

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১ ৫:৪০ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশাল ডিএনসি গোয়েন্দা কর্তৃক বাবুগঞ্জে অভিযান চালিয়ে ৯কেজি গাঁজা ও ১১০পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোসাঃ সেলিনা বেগম(৩৪) দেহেরগতি ইউনিয়নের দক্ষিন রাকুদিয়া গ্রামের সেন্টু তামিদারের স্ত্রী। অভিযানকালে মাদক ব্যবসায়ী সেলিনা গ্রেফতার হলেও স্বামী সেন্টু তামিদার পালিয়ে যেতে সক্ষম হয়।
এঘটনায় বাবুগঞ্জ থানায় বরিশাল বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই ইশতিয়াক হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার(৮নভেম্বর) উপজেলার দক্ষিন রাকুদিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের ডিএনসি গোয়েন্দা শাখার সদস্যরা। দুপুর একটায় সেন্টু তামিদারের গৃহ থেকে ৯কেজি গাঁজা ও ১১০পিচ ইয়াবা উদ্ধার করেন তারা। অভিযানের নেতৃত্ব দিয়েছেন বরিশাল বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।
স্থানীয়রা জানায়, সেন্টু তামিদার ও স্ত্রী সেলিনা বেগম দম্পতি  দীর্ঘদিন এলাকায়  মাদক ব্যবসা করে আসছিলো।