শিরোনাম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, ‘বরিশাল প্রাকৃতিক অপার সম্ভাবনার এলাকা। এখানে প্রাণি সম্পদের ভান্ডার গড়ে তোলা হবে। সরকারি সহায়তায় এখানে গবেষনা কেন্দ্র করা হবে।
যেখান থেকে এ অঞ্চলের বেকার ছেলে-মেয়েরা ডিপ্লোমা শেষ করার পূর্বেই চাকরিতে যোগদানের মাধ্যমে বেকারত্ব এবং দারিদ্রতা দূর করে সাভলম্বি হতে পারবে।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে বরিশাল নগরীর কাশীপুর ‘সরকারি ছাগল উন্নয়ন খামার কার্যক্রমের উদ্বোধন এবং ব্লাক বেঙ্গল জাতের শ্রেষ্ঠ খামারী ও পাঁঠা পালনকারীদের মাঝে উপকরণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ‘এখানকার কোন উন্নয়নমূলক কাজে কেহ প্রতিকূলতা কিংবা বাঁধার সৃষ্টি করতে এলে তাদের কোন ভাবেই ছাড় দেয়া হবে না। আমরা গুন্ডামি, দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স থাকবো। কেহ সরকারের উন্নয়নে বাঁধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।