শিরোনাম

যশোরে ৪ জনের মৃত্যু, শনাক্তের হার ৫%

ফারহান হাসান বোরহান উদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১ ৫:৫৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে যশোর
জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন চার জনের মৃত্যু হয়েছে। রবিবার
করোনা শনাক্তের হার ৫ শতাংশ। এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ
রয়েছেন; যাদের বয়স ২২ থেকে ৬৫ বছরের মধ্যে। তারা ঝিনাইদহ, মাগুরা,
চুয়াডাঙ্গা ও যশোরের বাসিন্দা।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে যশোর জেনারেল হাসপাতালের উপ-সেবা
তত্ত¡াবধায়ক ফেরদৌসী বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,
হাসপাতালের রেড জোনে ভর্তি রয়েছেন ৩০ এবং ইয়েলো জোনে ১৭ জন।
গত ২৪ ঘণ্টায় রেড জোনে একজন এবং ইয়েলো জোনে ১৭ জন ভর্তি
হয়েছেন।
এদিকে, যশোর সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি
জানিয়েছেন, এদিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)
জিনোম সেন্টারসহ তিনটি প্রতিষ্ঠানে ২৬৩ টি নমুনা পরীক্ষায় ১৩ জনের
করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ শতাংশ (৪.৯)।