শিরোনাম
তিনি আরও বলেন, যাদের এনআইডি নেই, তারা এনআইডি অফিসে আবেদন করলে দ্রুত তা দেয়া হবে। এ বিষয়ে এন আইডি অফিসের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কথা হয়েছে।
চট্টগ্রামের পটিয়ায় বাইরে টিকা বিক্রির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ক্যাম্পেইন সফল করতে সব মন্ত্রণালয় সহযোগিতা করবে আশা ডিজির। প্রধানমন্ত্রীর অনুশাসন আছে, মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তাদেরও সহযোগিতা আমরা পাবো।
টিকা মজুদের প্রশ্নে তিনি জানান, অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়া হবে। নিবন্ধনের পর যারা টিকা পেতে মোবাইলে এসএমএস দেরিতে পাচ্ছেন বা অনেকে পাচ্ছেন না, তাদের বিষয়টি সমাধানে আইসিটি বিভাগকে বলা হয়েছে।