শিরোনাম

বাবুগঞ্জে দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর সুস্থতা কামনায় “রেনেসাঁ ফাউন্ডেশন” এর উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জুলাই ৩০, ২০২১ ১১:৪৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বাবুগঞ্জের ৩ নং দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মশিউর রহমান এর সুস্থতা কামনায় রেনেসাঁ ফাউন্ডেশন এর উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বাদ জুমআ স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁ ফাউন্ডেশন এর উদ্যোগে ইদিলকাঠী কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, দক্ষিণ ইদিলকাঠী জামে মসজিদ ও বিশ্বাস বাড়ি জামে মসজিদে সকল মুসল্লীদের অংশগ্রহণে বারবার নির্বাচিত জনপ্রিয় এ চেয়ারম্যান এর সুস্থতা কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

প্রতিটি মসজিদেই মুহতারাম খতীবগন তার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।

এর আগে গত ১৮ জুলাই কোভিড টেষ্টের রিপোর্টে জনাব মশিউর  রহমান এর করোনা পজিটিভ আসায় তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। অতঃপর আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার এ ভর্তি করা হয়। আজ রাতের সর্বশেষ তথ্যানুযায়ী সকলের প্রিয় এ চেয়ারম্যান এর শারিরীক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তিনি এলাকাবাসী সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

উল্লেখ্য করোনাকালীন সময়ের শুরু থেকে ইউনিয়নের বিভিন্ন সমস্যাগ্রস্থ মানুষের সেবায় সার্বক্ষণিক তার চেষ্টা ও অংশগ্রহণ ছিলো দৃষ্টান্তমূলক।