রবিবার বিএমএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিএমএ জানায়, আট হাজার ৮৯০ জনের মধ্যে চিকিৎসক তিন হাজার ৫৮ জন, নার্স দুই হাজার ১৭৫ জন আর অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন তিন হাজার ৬৭৫ জন।
বিএমএ আরও জানিয়েছে, গত ২০ জুলাই পর্যন্ত করোনা এবং করোনার উপসর্গ নিয়ে ১৬৯ জন চিকিৎসক মারা গিয়েছেন।