শিরোনাম

বাবুগঞ্জে আধা কেজি গাঁজা ও ৪ পিস মরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার ১

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জুলাই ২৪, ২০২১ ১২:১০ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বাবুগঞ্জে আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজা ও ৪ পিস মরফিন ইনজেকশন সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নামঃ মেহেদী হাসান রাব্বি (২৫ ) পিতাঃ মৃত আবদুর  রব হাওলাদার, গ্রামঃ দোয়ারিকা, থানাঃ এয়ারপোর্ট, বাবুগঞ্জ বরিশাল।

এয়ারপোর্ট থানার এ এস আই জালাল উদ্দীন সাংবাদিকদের জানান, অদ্য (২৩/০৭/০২১) খ্রীঃ অফিসার ইনচার্জ, এয়ারপোর্ট থানা, বিএমপি,বরিশাল এর দিক নির্দেশনায় এ অভিযান চলানো হয়। এস আই মোঃ সাইফুল ইসলাম সিদ্দিকী, এ এস আই আঃ রাজ্জাক -২ ও এ এস আই মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে এয়ারপোর্টে থানার ভারপ্রাপ্ত (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা হয়েছে যাহার  নং- ১৮। তারিখ ২৩/০৭/০২১ ইং।