শিরোনাম
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের চরসাধুকাঠী গ্রামে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ১৩ টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত আনিসুর রহমান ও নুর ইসলাম হাওলাদারের পরিবার সহ মোট ১৩ টি পরিবারকে এ সময় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মাষ্টার আঃ মান্নান, বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান অলিদ, চরসাধুকাঠি ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আঃ রাজ্জাক, বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক মো. রফিকুল ইসলাম রফিক , চরসাধুকাঠি ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, হাফেজ মো. এরশাদ হুসাইন হাওলাদার, হেমায়েত উদ্দিন, মাসুদ সিকদার, আলী হোসেন লাবলু প্রমুখ।
উল্লেখ্য, গত ৩০ জুন সকালে উপজেলার দেহেরগতি ইউনিয়নের চরসাধুকাঠী গ্রামে সর্বনাশা সুগন্ধা নদীর ভাঙনে ২টি পরিবার নিঃস্ব ও আরো ১০ থেকে ১৫ টি পরিবার ভাঙ্গন আতংকে দিন যাপন করছে ।