শিরোনাম

বাবুগঞ্জে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ২য় মৃত্যু বার্ষিকী পালিত

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২১ ৮:৫৩ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

 

বরিশাল বাবুগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। তিনি ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

১৯৩০ সালে ১ ফেব্রুয়ারি কুড়িগ্রামে নানার বাড়িতে জম্ম গ্রহন করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আর ২০১৯ সালে ১৪ জুলাই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

এ উপলক্ষ্যে বুধবার রহমতপুর ইউনিয়ন জাতীয় যুব সংহতির আহবায়ক মাসুম হোসেন এর উদ্যোগে মাগরিব নামাজের পরে মানিক কাঠী বাজার জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনেই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মোল্লা, জাতীয় পার্টি নেতা ইউসুফ আলী, আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন, জাতীয় পার্টি নেতা নগর আলী, ওয়াজেদ আলী, সেলিম হাওলাদার প্রমুখ।
দোয়া মোনাজাতে জাতির এই ক্রান্তিলগ্নে মহামারী করোনাভাইরাস আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের রুহের মাগফেরাত কামনা সহ পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদের তার রুহের মাগফেরাত কামনা করা হয়।

এ ছারা বাবুগঞ্জ উপজেলায় বিভিন্ন মসজিদে এরশাদ ভক্তরা, জাতীয় পার্টির নেতা-কর্মী, সমর্থকরা তার মৃত্যু বার্ষিকী পালন এরশাদের জন্য দোয়া মিলাত মাহফিল করছেন ভক্তরা ।