শিরোনাম

বাবুগঞ্জ নবনির্বাচিত চার ইউনিয়ন চেয়ারম্যানের শপথ গ্রহণ

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জুলাই ১৩, ২০২১ ৪:৪০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

 

বরিশালের  বাবুগঞ্জ উপজেলার চার ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানগনের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে । আজ  মঙ্লবার দুপুরে বরিশাল জেলা সার্কিট হাউস সম্মেলনকক্ষে এ শপথ অনুষ্ঠান হয়।

 

জেলার ৪৯ জন চেয়ারম্যানগনকে বরিশাল জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন হায়দার শপথ বাক্য পাঠ করান।

এ-সময় সকলের সঙ্গে শপথ বাক্য পাঠ করেন বাবুগঞ্জ উপজেলার ১ নং জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল হাসান হিমু, ২ নং কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরে আলম বেপারী, ৩ নং দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, ৬ নং মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদিকুর রহমান।

এছাড়াও বরিশাল জেলার ৯টি উপজেলার ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ৪৯ জন চেয়ারম্যান গনের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলার এ নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান বরিশাল জেলা প্রশাসক ও জেলা  ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন হায়দার, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার এর উপপরিচালক শহিদুল ইসলাম,
নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।