শিরোনাম

শারীরিক অবস্থার আরও অবনতি, আবারো সিসিইউতে সম্রাট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২১ ১:১০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আবারও সিসিইউতে নেওয়া হয়েছে।
বিএসএমএমইউ সূত্রে জানা যায়, রোববার রাতে বিএসএমএমইউয়ের প্রিজন সেলে থাকার সময় শারীরিক অবস্থার অবনতি হয় সম্রাটের। সোমবার রাতে বুকে তীব্র ব্যথা শুরু হলে তাকে সিসিইউতে নেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে বিএসএমএমইউয়ের একজন চিকিৎসক জানান, শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সম্রাট দীর্ঘ দিন ধরে বিএসএমএমইউয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে সোমবার সিসিইউতে ভর্তি করা হয়েছে। বর্তমানে সিসিইউতে তার হৃদস্পন্দন নিয়ন্ত্রণে কাজ করছেন চিকিৎসকরা।
এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মাহবুবুল আলম জানিয়েছেন, সম্রাট দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক মাস আগে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার কী অবস্থা এটা চিকিৎসকরা ভালো বলতে পারবেন। এ বিষয়ে আমরা কিছু জানি না।
২০১৯ সালে বাংলাদেশে ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর গ্রেফতার হন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।