বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (১২ জুলাই ) তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুবাস সরকার এ তথ্য নিশ্চিত করেন ।
এর আগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সুবাস সরকার ইউএনও’র নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে রিপোর্ট পজিটিভ আসে । এর পর থেকে তিনি তার সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন।
করোনার শুরু থেকে উপজেলা নির্বাহী অফিসার মো: আমিনুল ইসলাম করোনা মেকাবেলায় উপজেলার মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডে মাঠে ব্যাপক তৎপর হয়ে কাজ করেছেন।
তিনি সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ।