শিরোনাম
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। এ সময় ৬২২ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এই বিভাগে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। শনাক্তের হার ৬৯.১৪ শতাংশ।
বুধবার (০৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ১৭৩ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭০৩ জন। ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মারা গেছেন ১৩৬ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৫৪ জন।
পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ৬০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৭৯ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৫৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৪৫ জন।
ভোলা জেলায় নতুন শনাক্ত হয়েছে ৩০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪৭ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৬ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১২ জন।
ঝালকাঠি জেলায় ১৬৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২ হাজার ২৭৪ জন। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৩৯ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৩৯৫ জন।
বরগুনায় নতুন শনাক্ত হয়েছে ৭৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৪৭ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও এখন পর্যন্ত মোট মারা গেছেন ৩০ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৩১৮ জন।
পিরোজপুরে নতুন শনাক্ত হয়েছেন ১২১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭০৪ জন। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৪৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৬ জন।