শিরোনাম

বাবুগঞ্জে সুগন্ধার ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জুলাই ৫, ২০২১ ১০:৪৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের চরসাধুকাঠী গ্রামে নদী ভাঙন কবলিত গ্রামের ভাঙন পরিস্থিতি ও ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান অলিদ।

আজ সোমবার সকালে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন কালে এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, চরসাধুকাঠি ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আঃ রাজ্জাক, বিশিষ্ট  সমাজ সেবক মো. রফিকুল ইসলাম, চরসাধুকাঠি ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক ও প্রমিজ নিউজ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, হাফেজ  মো. এরশাদ হুসাইন হাওলাদার, মোহাম্মদ ইদ্রিস আলীসহ স্থানীয়রা।

উল্লেখ্য, গত বুধবার সকালে উপজেলার দেহেরগতি ইউনিয়নের চরসাধুকাঠী গ্রামে সর্বনাশা সুগন্ধা নদীর ভাঙনে ২টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। আরো ৫ টি পরিবার ভাঙ্গন আতংকে দিন যাপন করছে  ।

এ ছাড়াও হুমকির মূখে রয়েছে এখানকার চরসাধুকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের একমাত্র পাকা সড়কটি।