শিরোনাম

বরিশালে চেম্বার ছেড়ে পালিয়ে গেল আইনজীবী: ডিবি উদ্ধার করল ফেন্সিডিল

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২০ ১:০১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশাল নগরীর এক আইনজীবীর চেম্বার থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এসময় আলম রশিদ লিখন নামের ওই আইনজীবী পালিয়ে নিজেকে আত্মরক্ষা করেছেন। আজ রোববার বেলা ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শহরের ফজলুল হক এভিনিউ এলাকায় ওই আইনজীবীর চেম্বারে উপ-পরিদর্শক (এসআই) সুজিত গোমস্তার নেতেৃত্বে অভিযান চালায় ডিবি পুলিশ।

ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত নগরীর প্রাণকেন্দ্র ফজলুল হক এভিনিউ কোর্টের বিপরীতে আইনজীবী আলম রশিদ লিখন মাদক ব্যবসা করে আসছিল। এতে চরবাড়িয়ার বুলেট খান নামে একজন সম্পৃক্ত থাকার খবর পাওয়া যাচ্ছে। রোববার দুপুরে সেই চেম্বারটিতে হানা দিলে আইনজীবীকে না পাওয়া গেলেও তার চেম্বার থেকে ১০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে জানা যায়, ডিবি পুলিশ আসার খবরে আইনজীবী দৌড়ে পালিয়ে গেছে।

আইনজীবী আলম রশিদ লিখনের চেম্বার থেকে আগেও কয়েকবার ফেন্সিডিল উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনায় জেলা আইনজীবী সমিতি থেকে তার সদস্য পদ বাতিল করা হয়। পরবর্তীতে আদালতপাড়া থেকে চেম্বার ফজলুল হক এভিনিউতে নিয়ে ফের মাদক ব্যবসা শুরু করেন।