শিরোনাম

একটি মানবিক সাহায্যের আবেদন !

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জুন ১৮, ২০২১ ৩:১৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

পেশায় দিন মজুরের কাজ করতেন, ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে স্ত্রী সংসার নিয়ে চলে যাচ্ছিলো ভালোই, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি… অতঃপর বিভিন্ন টেস্ট করে রিপোর্ট আসলো টিবি, ডায়াবেটিস সহ নানাবিধ রোগ।

অসুস্থতার জন্য শুকিয়ে অচলাবস্থায় একমাত্র উপার্জন ক্ষম ব্যাক্তির সকল আয় বন্ধ হয়ে গেলে একে একে নিঃস্ব হতে থাকলে স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। বাবা থেকে এতিম হওয়া ছেলেটি আজ নিজ পরিবারেও চরমভাবে অবহেলিত, বিতাড়িত প্রায়।

বাজারের বিভিন্ন লোকজনের ১০/২০ টাকা যখন যেমন সহযোগিতা নিয়ে চা,রুটি কখনো বা ভাত খেয়ে যাচ্ছিলো কোনভাবে।

কিন্তু মহান রবের পরীক্ষা এখানেই শেষ নয়, ইদানিং কোনব এক আঘাতে পায়ের নিচে চামড়া উঠে যায়, প্রাথমিক চিকিৎসা নিলেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকায় ক্ষতস্থানে পঁচন ধরার অবস্থা সৃষ্টি হয়।

যার কথা বলছিলাম এতক্ষণ ব্যক্তিটির পরিচয় হলোঃ
মোঃ মন্টু আকন,
পিতাঃ মৃত মোঃ আজিজ আকন
ইদিলকাঠী, শিকারপুর,
বরিশাল।

এর চিকিৎসার জন্য যতদ্রুত সম্ভব শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা জরুরি। ঔষধপত্র সহ এজন্য বেশ কিছু আর্থিক সহায়তা প্রয়োজন।

🧲 বিত্তবানদের প্রতি অনুরোধ যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন।
সাহায্য পাঠানোর মাধ্যম ঃ
০১৭১১-৪৫৭৬৮৮ (বিকাশ)
০১৬১৩-৪৫৭৬৮৮ (নগদ)