শিরোনাম

আমতলীতে যুবলীগ ও শ্রমিক লীগ নেতাকে কোপানোর ঘটনায় মামলা দায়ের

মো: রেজাউল করীম আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১২, ২০২১ ৫:৩৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র
মতিয়ার রহমানের ভাগ্নে যুবলীগ নেতা মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা জাতীয় শ্রমিক লীগ
সাধারণ সম্পাদক হাসান মৃধাকে দুর্বৃত্তরা কুপিয়ে হাত ও পা কেঁটে দেওয়ার ঘটনার ২১ দিন পরে
আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ (শনিবার) রাত ১ টা ৩০ এর সময় ভিকটিম মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে তার সাথে থাকা অপর
ভিকটিম উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান মৃধা, পৌর আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক জিএম মুসা, উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, সাংগঠনিক
সম্পাদক মোঃ মিরাজ হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খান,
উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মতিন খানসহ এজাহার নামীয় ১৫ ও অজ্ঞাত আরো ১০/১২ জনকে
আসামী করে আমতলী থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন।
বাদী এজাহারে উল্লেখ করেন, ঘটনার দিন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অপর ভিকটিম হাসান
মৃধাকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে নগদ ২ লক্ষ টাকাসহ ইটের অগ্রিম বায়না করার জন্য
পূর্বচিলা সাকিনের সারা ব্রিকসের অফিসে যায়। সেখানে পৌছে ভাটাটি বন্ধ দেখে বায়না না করে
তিনি আমতলীর উদ্দেশ্যে ফিরে আসার পথে ঘটনাস্থলে পৌছাইলে এজাহার নামীয় আসামীরা তাদের মোটর
সাইকেল থামাইয়া দেশিয় অস্ত্র দিয়ে খুন করার উদ্দেশ্যে তাদের হাত পায়ে এলোপাথারী কুপিয়ে হাত পা
কেটে মুমুর্ষ অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। এসময় তার সাথে থাকা নগদ ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
উল্লেখ্য গত (২১ মে) রাত পৌনে ৯ টার দিকে সদর ইউনিয়নের মাইঠা গ্রামে বসে উপজেলা
আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের ভাগ্নে যুবলীগ নেতা মোঃ আবুল
কালাম আজাদ ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান মৃধাকে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারাল
অস্ত্র দিয়ে কুপিয়ে আজাদের দুই হাতের বাহু, তালু, কব্জি, দু’পায়ের হাটু, গোড়ালি কুচি কুচি করে
এবং হাসানের দু’হাতের বাহু ও কব্জি কেটে সেখানে ফেলে রেখে যায়। ওই সময় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার
করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক
তাদের দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ
করেন। বর্তমানে আজাদ ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহআলম হাওলাদার বলেন, ওই ঘটনায় ভিকটিম বাদী হয়ে
এজাহার নামীয় ১৫ এবং আরো অজ্ঞাত ১০/ ১২ জনকে আসামী করে আমতলী থানায় একটি হত্যা চেষ্টা
মামলা দায়ের করেছেন।